ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের উদ্যোগে গবাদি পশু ও হাঁস-মুরগির টিকাদানে সচেতনতামূলক র‌্যালি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গবাদিপ্রাণী ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ-এর নবপল্লব প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় উদ্যোক্তা ও প্রাণিপালনকারীদের টিকাদান বিষয়ে সচেতন করার পাশাপাশি মাঠপর্যায়ে টিকা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গবাদি পশু ও হাঁস-মুরগির টিকাদান বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন কেয়ার বাংলাদেশ-এর উপজেলা সিনিয়র প্রকল্প অফিসার নাজমুল হক রেজওয়ান। গবাদিপ্রাণী ও হাঁস-মুরগির টিকাদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোরেলগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু হানিফ।

এ সময় আরও বক্তব্য দেন কেয়ার বাংলাদেশ-এর সিনিয়র লাইভলিহুড অফিসার মো. হুমায়ুন কবির, ফিল্ড ফ্যাসিলিটেটর আফিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় মোরেলগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সভায় গবাদিপ্রাণী ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের প্রয়োজনীয়তা, টিকা প্রদানের পদ্ধতি এবং খামারি ও প্রাণিপালনকারীদের সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজ নিজ এলাকায় গবাদিপ্রাণী ও হাঁস-মুরগির টিকা প্রদান করবেন। পাশাপাশি তারা স্থানীয় খামারি ও প্রাণিপালনকারীদের টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।বক্তারা বলেন, গ্রামীণ জনপদে বহু পরিবার গবাদিপ্রাণী ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে। রোগবালাইয়ের কারণে এসব প্রাণী মারা গেলে সংশ্লিষ্ট পরিবারগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ে। সময়মতো টিকা প্রদান করা হলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা ও খামারিদের অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানো সম্ভব।

তারা আরও বলেন, টিকাদান সম্পর্কে খামারি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে নিয়মিত প্রচারণা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষকে টিকার সময়সূচি, প্রয়োজনীয়তা ও সঠিক প্রয়োগ সম্পর্কে জানাতে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। প্রচারণার মাধ্যমে গবাদিপ্রাণী ও হাঁস-মুরগির মালিকদের নিয়মিত টিকা প্রদানে উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, মোরেলগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন উদ্যোক্তা নিজ নিজ এলাকায় টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের খামারি ও প্রাণিপালনকারীদের কাছে টিকাদান কার্যক্রম পৌঁছে দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে জনসচেতনতা আরও বাড়বে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি পাবে এবং গবাদিপ্রাণী ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও গতিশীল হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের উদ্যোগে গবাদি পশু ও হাঁস-মুরগির টিকাদানে সচেতনতামূলক র‌্যালি

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x