ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার।

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খুরশেদ ভবনে সংঘটিত দস্যুতার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দুর্ধর্ষ ডাকাত গাফ্ফার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানা পুলিশের এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পুলিশ জানায়, দস্যুতার ঘটনায় আহত ভিকটিমের শনাক্তের ভিত্তিতে গাফ্ফারকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার গাফ্ফার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকার কাদির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানার উত্তর কুট্টাপাড়া এলাকার খুরশেদ ভবনে সংঘটিত দস্যুতার ঘটনায় সরাইল থানায় মামলা নং-৩৬(০৮)২৬, পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গাফ্ফারকে প্রধান আসামি করা হয়েছে।

থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার গাফ্ফারের বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। এর মধ্যে সরাইল থানায় ২০২৫ সালের দুটি মামলা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ২০২৪ সালের একটি মামলা, সরাইল থানায় ২০২২ সালের একটি মামলা এবং ঢাকার পল্টন থানায় ২০১৪ সালের একটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার গাফ্ফারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x