সিলেট-৪ আসনে আব্দুল হাকিম চৌধুরীকে যথাযথ মূল্যায়নের দাবি
মোঃ আল আমিনঃ গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জননেতা আব্দুল হাকিম চৌধুরীকে যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন তাঁর সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা জানান, সিলেট-৪ আসনের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে আব্দুল হাকিম চৌধুরীর ব্যাপক জনপ্রিয়তা ও সাংগঠনিক গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁর এই জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলীয় প্রার্থী জননেতা আরিফুল হক চৌধুরীর বিজয়ের লক্ষ্যে নিরলসভাবে কাজ করেন বলে তাঁরা দাবি করেন।
তাঁদের দাবি, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে আব্দুল হাকিম চৌধুরী বিগত দুই উপজেলা পরিষদ নির্বাচনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রার্থী না হয়ে দলের প্রতি আনুগত্যের নজির স্থাপন করেছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি তাঁর এই আস্থা ও ত্যাগকে নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন।
সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, জনপ্রিয়তা এবং দলের প্রতি আনুগত্য বিবেচনায় সিলেট-৪ আসনের এই প্রবীণ নেতাকে তাঁর যোগ্যতা অনুযায়ী গুরুত্বপূর্ণ দায়িত্বে মূল্যায়ন করা হলে দল ও এলাকার উন্নয়নে তিনি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আব্দুল হাকিম চৌধুরীকে যথাযথ মূল্যায়নের জন্য বিনীত আহ্বান জানিয়েছেন তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।
তাঁরা আশা প্রকাশ করেন, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক অবদান এবং সিলেট-৪ আসনে তাঁর জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করে ভবিষ্যতে তাঁকে উপযুক্ত দায়িত্ব প্রদান করা হবে।
মতামত