ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিজিবির দৃঢ়তায় ব্যর্থ মায়ানমারের মাদক পাচারচক্র

নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা ও মোবাইল ফোন উদ্ধার

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর লেদা বিওপির বিশেষ অভিযানে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ২০২৬ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদক ও অস্ত্রের একটি বড় চালান মায়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় লেদা বিওপির দায়িত্বপূর্ণ লেদা খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিজিবির একটি আভিযানিক দল দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং নজরদারি জোরদার করে।

পরে দুপুর আনুমানিক ১টার দিকে প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে মায়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকায় তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়।

নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে নৌকা থেকে নামার সময় বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা সঙ্গে থাকা ইয়াবার চালান ফেলে নৌকাযোগে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালান। এ সময় কেওড়া বাগানের পাশে পরিত্যক্ত একটি ছোট মাছের ঝুড়ির ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশেষ করে নাফ নদী ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক পাচারকারীদের তৎপরতা প্রতিহত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে টেকনাফ ব্যাটালিয়নের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিজিবির দৃঢ়তায় ব্যর্থ মায়ানমারের মাদক পাচারচক্র

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x