একটি ভুলের শাস্তি শেষ হলেও জীবিকার পথ কি বন্ধ হয়ে যাবে?
মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি :- ২৩ আগস্ট ২০২৬ একটি ভুলের জন্য আইন অনুযায়ী শাস্তি ভোগ করেছেন মিজান। ১৪ দিনের সাজা শেষ করার পরও তার হোটেলটি ভেঙে দেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও হতাশা তৈরি হয়েছে।
বিষয়টি প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষের জীবন-জীবিকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার অনুরোধ হিসেবে দেখা উচিত। মিজানের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি না হলেও তিনি নিজের পরিশ্রমে একটি ছোট হোটেল পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণের মতো মানবিক কাজেও তিনি যুক্ত ছিলেন বলে জানা যায়।
আইন তার নিজস্ব গতিতে চলবে, ভুলের জন্য শাস্তিও হতে পারে। তবে শাস্তি ভোগের পর একজন মানুষকে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেওয়াও মানবিক সমাজের দায়িত্ব।
তাই সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করে মিজানের জীবিকা নির্বাহের একটি সুযোগ তৈরি করা যায় কি না, তা বিবেচনা করা হোক।
আইনের প্রতি শ্রদ্ধা থাকুক, পাশাপাশি মানবিকতাও বেঁচে থাকুক।
মতামত