দৈনিক রূপালী সৈকতের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
দৈনিক রূপালী সৈকত পত্রিকার পূর্বনির্ধারিত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় পত্রিকার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পত্রিকার সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয়, সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পাঠকের চাহিদা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় পত্রিকার প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও পাঠকবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সংবাদ কাভারেজ সম্প্রসারণ, সাংবাদিকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, পরিচালনা সম্পাদক মো. জাহেদুল হক, নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদক খোরশেদ আলম, বার্তা সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক সোলতান আহমদ ও সহ-সম্পাদক কামরুল ইসলাম।
সভায় সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী বলেন, “পত্রিকার সুনাম ও পাঠকের আস্থা ধরে রাখতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।” তিনি পত্রিকার চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে নির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় নির্বাহী কমিটির সদস্যরা পত্রিকার উন্নয়ন, পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও সফলভাবে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সোলতান আহমদ
সহ-সম্পাদক, দৈনিক রূপালী সৈকত
মতামত