ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

“টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতি বছর হাজারো মানুষ গৃহহারা হচ্ছে”

মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি। টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতি বছর হাজারো মানুষ গৃহহারা হচ্ছে।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার: নারী ও শিশুর নিরাপত্তায় আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক গোলটেবিল আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া সম্মাননা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্টজন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা।

আলোচক হিসেবে বক্তব্য দেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাকসুদুর রহমান। তিনি তার বক্তব্যে ভোলা জেলার জলবায়ু ঝুঁকি ও নদীভাঙনের চিত্র তুলে ধরেন।তিনি বলেন, টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর নদীভাঙনে হাজারো মানুষ গৃহহারা হচ্ছেন। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, অনিয়ন্ত্রিত ইটভাটা এবং পলিথিন-প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও ভয়াবহ করে তুলছে।

মো. মাকসুদুর রহমান আরও বলেন, দুর্যোগের পর নারী ও শিশুদের জন্য দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং তাদের আয়বর্ধক প্রশিক্ষণের আওতায় আনতে হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকায় নারী ও শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

“টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতি বছর হাজারো মানুষ গৃহহারা হচ্ছে”

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x