ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরলে খেলার মাঠের জমি জবর দখলের অপচেষ্টা এবং মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সেলিম রেজা, বিরল (দিনাজপুর)  প্রতিনিধি।।বিরলে খেলার মাঠের জমি জবর দখলের অপচেষ্টা এবং মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কাজিপাড়া জনকল্যাণ সমিতির কার্যালয়ের সম্মূখে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে সমতির সভাপতি আব্দুল হাকিম লিখিত বক্তব্যে বলেন, আজ আমরা কাজিপাড়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন ধরে ১০ নং রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া মৌজায় ২৪১ নং খতিয়ানভুক্ত ১২১৪ নং দাগের ১.৬৭ একর সরকারি এপি জমি স্থানীয়রা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন। মাঠটিতে নিয়মিত ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি মাঠসংলগ্ন জমিতে স্থাপনা নির্মাণ ও ব্যক্তিগত দখলের চেষ্টা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। গত ০১  আগস্ট ২০২৬ দিবাগত শনিবার রাতে মোঃ আব্দুল কাইয়ুম ও তার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম মিলন বাঁশ ও টিনের বেড়া দিয়ে মাঠসংলগ্ন আংশিক জমি দখলের চেষ্টা করেন বলে আমরা জানতে পারি।

পরদিন ০২ আগস্ট রবিবার বিকেলে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও মারপিটের ঘটনা ঘটে। এতে কাজিপাড়া জনকল্যাণ সমিতির সহ-সভাপতি ও কাজীপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শরীরচর্চা) আব্দুল মান্নান, কাজিপাড়া জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক সোহেল এবং নয়নসহ কয়েকজন আহত হোন এবং দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান খেলার মাঠ চিহ্নিত করে খেলাধূলার প্রতি অনুরাগী হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাগনকে নির্দেশ দিচ্ছেন ঠিক তখনই একদল ভূমি দস্যু কাজীপাড়া জনকল্যাণ সমিতির খেলার মাঠ অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে এবং আংশিক দখল করে নিয়েছি। বর্তমানে কাজিপাড়া জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী উক্ত খেলার মাঠ ও মাঠসংলগ্ন ক্রীড়া কার্যক্রমে ব্যবহৃত জমির সর্বশেষ গত ০৯ আগস্ট ২০২৬ তারিখে বর্তমান সভাপতি মোঃ আব্দুল হাকিম কর্তৃক সংশ্লিষ্ট জমির রাজস্ব পরিশোধ করা হয়েছে।

আমরা চাই, খেলার মাঠটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত দখলে না গিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকুক এবং সরকারি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা হোক। মাঠকে কেন্দ্র করে সংঘটিত মারপিট ও বিরোধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খেলার মাঠটি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

এছাড়াও তিনি বলেন, আপনাদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এসময় সমিতির নেতৃবৃন্দসহ মাঠের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব দেন নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিরলে খেলার মাঠের জমি জবর দখলের অপচেষ্টা এবং মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x