ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের বিতর্কের বিষয় ছিল, “আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ।”

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও একতা উচ্চ বিদ্যালয়ের দুটি দল অংশ নেয়।প্রতিযোগিতায় যুক্তিতর্ক ও উপস্থাপনায় প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় একতা উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিমরা নিবরাস জারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন শাহিন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, বিতার্কিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা তৈরি করা জরুরি। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ বিকাশের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x