গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলামঃ
গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় অত্র বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিসা আক্তার বেগম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমান, প্রভাষক মোঃ ইফতেখারুর রহমান, মোঃ মিজানুর রহমান ও মোঃ হারুন অর রশিদ সহ আরও উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগ থেকে আসা শিক্ষকগণ।
প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান আনিসা আক্তার বেগম চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "বিশ্ববিদ্যালয় ও কর্মজীবনের ভিত্তি গড়ে ওঠে কলেজ জীবনে। তাই নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দর্শন শিক্ষা মানুষকে চিন্তা, যুক্তি ও মানবিকতা চর্চায় সমৃদ্ধ করে।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ বলেন, "নবীন শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার মানসিকতাও তৈরি করতে হবে। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
সভাপতি ও প্রধান অতিথি ছাড়াও অত্র বিভাগের শিক্ষক ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বক্তব্য দেন।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা গান ও কবিতা পরিবেশন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিভাগীয় প্রধান আনিসা আক্তার বেগম চৌধুরীর গান পরিবেশনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মতামত