কাকারায় SEEP-এর ৮,১৪৮ টাকার অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন): আজ ৪ আগষ্ট ২০২৬ইংকক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা SEEP (NGO)-এর উদ্যোগে দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনপ্রতি ৮,১৪৮ টাকা করে আর্থিক অনুদান বিতরণে অনিয়ম, অস্বচ্ছতা এবং প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগে বলা হয়েছে, উপকারভোগীর তালিকায় এমন একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আর্থিকভাবে স্বচ্ছল এবং অনুদান পাওয়ার নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন বলে স্থানীয়দের দাবি।অভিযোগ অনুযায়ী, ৭ নম্বর ওয়ার্ডে গোলাম কাদেরের পরিবারের সদস্য আব্দুল মালেক, আব্দুল খালেক, নুরু ছালাম, আব্দু ছালাম ও সাজেদা বেগমের নাম তালিকায় রয়েছে। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডে আব্বাসের পরিবারের সদস্য নজির আহমদ (আনসার/ভিডিপি কমান্ডার), সাহাব উদ্দিন (মুদি ব্যবসায়ী), গিয়াস উদ্দিন (স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী) এবং মিনহাজ কক্সবাজার হোটেল মালিক নামও এবং ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বিশাখাঁ (বৃত্ত শালী) উপকারভোগীর তালিকায় রয়েছে বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, তারা আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় অনুদান পাওয়ার যোগ্য নন।
আরও অভিযোগ রয়েছে, ৮ নম্বর ওয়ার্ডের বদিউল আলম ও তাঁর ভাই রিদোয়ানের পরিবার, ৭ নম্বর ওয়ার্ডের জাফর আলম এবং আশরাফুলের নামও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, সংশ্লিষ্ট পরিবারগুলোর সদস্য বিদেশে কর্মরত, তাদের পাকা বাড়ি ও উল্লেখযোগ্য সম্পদ রয়েছে। ফলে প্রকৃত দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের পরিবর্তে অপেক্ষাকৃত স্বচ্ছল ব্যক্তিরা অনুদান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।এদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, উপকারভোগীর তথ্য সংগ্রহে ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সভাপতি মো. শফায়েত হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা নেওয়া হয়েছে।
এ বিষয়ে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম (শফী)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এনজিও কর্তৃপক্ষ এলাকার বন্যাকবলিত মহল্লাগুলো সম্পর্কে জানতে চাইলে আমি শুধু এলাকাগুলো দেখিয়ে দিয়েছি। তবে উপকারভোগীর তথ্য সংগ্রহ বা তালিকা প্রস্তুতের বিষয়ে তারা আমার কাছ থেকে কোনো সহযোগিতা নেয়নি।
এ বিষয়ে SEEP (NGO)-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নিতে চাইলে এরা কোনধরনের মনতব্য প্রদান করতে সম্মতি প্রকাশ করেনি ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হলে অনুদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং প্রকৃত অসহায় পরিবারগুলো তাদের প্রাপ্য সহায়তা পাবে।
মতামত