ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নাসিরনগরে ৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপসহ ২ মাদক কারবারী গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিপুল পরিমাণ উত্তেজক ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২:৪৫ মিনিটে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি চৌকস টিম তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটক করে। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদক ও যানবাহন জব্দ তালিকাভুক্ত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. মোঃ আবুল হোসেন, পিতা- মৃত আঃ জলিল, সাং- নতুন গোদিগাঁও, থানা ও জেলা- সুনামগঞ্জ। ২.মোঃ রাশেদ মিয়া, পিতা- আঃ লতিফ, সাং- এরুয়াখাই, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ আবুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে।

নাসিরনগর থানা সূত্রে জানানো হয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নাসিরনগরে ৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপসহ ২ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x