ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নাফ নদী পেরিয়ে অনুপ্রবেশ, র‌্যাবের অভিযানে ২০ কোটি টাকার ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক আটক

সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে ইয়াবার চালান সরবরাহের সময় দুই মিয়ানমারের নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

শনিবার (২ আগস্ট) বিকেলে কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদীপথে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন পাচারকারী বাংলাদেশে প্রবেশ করেছে। পরে র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় মৃত নাজির আহম্মেদের ছেলে ফজল করিমের মাছের ঘেরের দক্ষিণ পাশে ধানের ছড়া খালের কাঁচা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের পিন্ডিসং জেলার সুলিয়া পাড়ার বাসিন্দা আব্দুল আলীর ছেলে করিম আলী (৩২) এবং মন্ডু ধলিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে হাসান আরাফ (৪৪)।আটকদের সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নাফ নদী পেরিয়ে অনুপ্রবেশ, র‌্যাবের অভিযানে ২০ কোটি টাকার ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক আটক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x