কমলনগরে শহীদ শফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ
হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লরেন্স বাজারের তুলাতলী মোড়ে শহীদ শফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় কমলনগর উপজেলা শফিউল বারী বাবু স্মৃতি সংসদ-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা সাবেক তাঁতী দলের সভাপতি নুরুল করিম মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলনগর উপজেলা শফিউল বারী বাবু স্মৃতি সংসদের সভাপতি বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমলনগর উপজেলার সাবেক সদস্য সচিব আবু নুর সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জামাল উদ্দিন আফগানী, চর লরেন্স ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবদুল মতিন, সাবেক শ্রমিক দলের কমলনগর উপজেলা সদস্য সচিব নাজমুল হোসেন আরিফ এবং শফিউল বারী বাবু স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক লক্ষণ বড়ুয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমলনগর উপজেলা শফিউল বারী বাবু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ।
আলোচনা শেষে শহীদ শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শহীদ শফিউল বারী বাবুর আদর্শ অনুসরণ করে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
হাবিবুর রহমান, লক্ষীপুর প্রতিনিধিঃ
মতামত