ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর দখলে বেপরোয়া রাজ্জাক চক্র: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসির!

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের সহযোগিতায় রাজ্জাক গাজী নদীর চরে বাঁধ নির্মাণ করে জমিটি ব্যক্তিমালিকানার দাবি করার চেষ্টা করছেন। এতে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, সম্প্রতি শিববাটি গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চরে প্রকাশ্যে মাটি কেটে সীমানা নির্ধারণের কাজ করছেন গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজ্জাক গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল। স্থানীয়দের দাবি, এভাবে চর দখল চলতে থাকলে বর্ষা মৌসুমে নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, তাদের জমির সামনে জেগে ওঠা চর নিজেদের দাবি করে রাজ্জাক গাজী দীর্ঘদিন ধরে জোরপূর্বক সরকারি জমি দখলের চেষ্টা করছেন। কেউ বাধা দিতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তুলতে সাহস পাচ্ছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে রাজ্জাক গাজী বলেন, জেগে ওঠা চরটি আমাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। নদীভাঙনে জমিটি বিলীন হয়েছিল। বর্তমানে পুনরায় চর জেগে ওঠায় আমরা আমাদের নিজস্ব জমির অংশে বাঁধ নির্মাণ করছি।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন,কপোতাক্ষ নদের চর দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারি সম্পত্তি বা নদীর চর অবৈধভাবে দখলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর দখলে বেপরোয়া রাজ্জাক চক্র: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসির!

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x