গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় সুলতানপুর টোংরাদহে নামেনি সরকারি ত্রাণ পৌঁছাননি কোনো জনপ্রতিনিধি
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার:- দুর্যোগপূর্ণ ও সংকটাপন্ন পরিস্থিতি পার করলেও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর টোংরাদহ পশ্চিম পার্শ্বের মানুষজন রয়েছেন চরম অবহেলা ও দুর্ভোগে। অভিযোগ উঠেছে, পরিস্থিতি সংকটজনক রূপ নিলেও এখন পর্যন্ত কোনো এমপি, সরকারি কর্মকর্তা কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কেউ ঘটনাস্থল পরিদর্শন করেননি বা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নেননি।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, এলাকার সাধারণ মানুষ মানবিক সংকটের মুখোমুখি হলেও কোনো দিক থেকেই মেলেনি সরকারি সাহায্য-সহযোগিতা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারসহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন। ফলে অবহেলিত এই এলাকার মানুষ এখন চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। তারা অবিলম্বে এলাকায় ত্রাণ সামগ্রী প্রেরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক সহায়তায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করার জোর আহ্বান জানান।
মতামত