ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রথযাত্রায় ভক্তি ও সম্প্রীতির মেলবন্ধন: কলাকোপার ঐতিহ্যবাহী মেলা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টারঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা পোদ্দার বাজারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় সম্প্রীতির দেশ। প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীন ও নির্বিঘ্নে পালন করার সাংবিধানিক অধিকার রয়েছে। সনাতনী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই উৎসব যেন সম্পূর্ণ আনন্দঘন এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উৎসবের শেষ দিন (উল্টো রথযাত্রা) পর্যন্ত কঠোর নজরদারি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।

রথযাত্রা উপলক্ষে কলাকোপা পোদ্দার বাজার এলাকায় ঐতিহ্যবাহী গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নানা ধরনের কুটির শিল্প, শিশুদের খেলনা, মিষ্টি-মণ্ডা এবং গৃহস্থালি সামগ্রীর শত শত স্টল বসেছে। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সকল ধর্মের স্থানীয় ব্যক্তিবর্গ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।[TECHTARANGA-POST:17880]

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রথযাত্রায় ভক্তি ও সম্প্রীতির মেলবন্ধন: কলাকোপার ঐতিহ্যবাহী মেলা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x