ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বটিয়াঘাটার পুটিমারি গ্রামে আদালতের আদেশ অমান্যের অভিযোগ জমিতে নির্মাণকাজ,

‎নিজস্ব প্রতিনিধি, বটিয়াঘাটা (খুলনা): ‎খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুটিমারী গ্রামে আদালতের আদেশ অমান্য করে মোঃ কামাল ব্যাপারি বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকাবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছে।

‎অভিযোগকারী ছালমা বেগম ও মো. জামাল (পিতা– সোরাফ ব্যাপারী) জানান, জমি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ মো. কামাল ব্যাপারী, মো. কামরুল ব্যাপারী (পিতা– সোহরাব ব্যাপারী) এবং মো. সোহরাব ব্যাপারী (পিতা– মৃত রহমান ব্যাপারী) আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে পাকাবাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

‎তাদের আরও অভিযোগ, প্রতিদিন গভীর রাতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে বাড়ির আশপাশে ঘোরাফেরা করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যরা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তারা আদালতের আদেশ বাস্তবায়ন, নির্মাণকাজ বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে অভিযুক্ত মো. কামাল ব্যাপারী বলেন, "জমি নিয়ে আদালতে করা অভিযোগ খারিজ হয়েছে। জমিটি আমাদের নিজস্ব মালিকানাধীন, তাই আমরা আইনগতভাবেই নির্মাণকাজ করছি।" তিনি আরও জানান, তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এবং বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

‎উল্লেখ্য, উভয় পক্ষই জমির মালিকানা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করছেন। বিষয়টি আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনের বিবেচনাধীন। অভিযোগ ও পাল্টা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বটিয়াঘাটার পুটিমারি গ্রামে আদালতের আদেশ অমান্যের অভিযোগ জমিতে নির্মাণকাজ,

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x