ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভুরুঙ্গামারীতে জলাবদ্ধতায় শত শত বিঘা ফসলি জমি ও বীজতলা পানির নিচে বন্ধ কালভার্ট উচ্ছেদ ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার দাবি

শেখ ফরিদ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: টানা অতিবৃষ্টির ফলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ঈশ্বর বড়ুয়া গ্রামের একাব্বর মোড় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কয়েকশ বিঘা ফসলি জমি ও আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। ইতোমধ্যে অনেক বীজতলা পচে নষ্ট হতে শুরু করায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, অতিবৃষ্টির কারণে একাব্বর মোড় এলাকার বেশ কয়েকটি বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। ফলে স্থানীয় পরিবারগুলো সাময়িক জলাবদ্ধতা ও চরম ভোগান্তির মধ্যে দিন পার করছেন। এছাড়া রেজাউল মোড় থেকে ঈশ্বর বড়ুয়া পশ্চিম পাড়া জামে মসজিদগামী কাঁচা সড়কের ওপর পানি জমে থাকায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জলাবদ্ধতার প্রধান কারণ প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট। একাব্বর মোড় থেকে রেজাউল মোড় পর্যন্ত সড়কের পানি নিষ্কাশনের জন্য আছুর বাড়ি ও মতির বাড়ি সংলগ্ন একটি সরকারি কালভার্ট ছিল। সম্প্রতি ওই দুই পরিবারের বসতবাড়ি নির্মাণের সময় কালভার্টটির মুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক ব্যক্তিগত উদ্যোগে একটি ছোট পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করলেও, তা বিশাল এলাকার পানির চাপ সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়।ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, দ্রুত বন্ধ কালভার্টটি উন্মুক্ত করা না হলে শত শত বিঘা জমির ফসল ও আমন ধানের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

এ অবস্থায় স্থানীয় কৃষক ও এলাকাবাসী কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে বন্ধ কালভার্টটি পুনরায় চালু করা, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভুরুঙ্গামারীতে জলাবদ্ধতায় শত শত বিঘা ফসলি জমি ও বীজতলা পানির নিচে বন্ধ কালভার্ট উচ্ছেদ ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার দাবি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x