রাজবাড়ীতে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজন আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার বেড়াডাঙ্গা তালতলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
বুধবার (০৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদ স্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটকরা হলেন, মোঃ মাসুম পারভেজ (২৩), এনামুল বিশ্বাস (৩৩) ও মোঃ আলমাছ (১৯)। অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে মোট ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত