লালমাইয়ে ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
(নিজস্ব প্রতিবেদক) কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই, ২০২৬) লালমাই উপজেলা মডেল মসজিদের প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি এবং কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার ১ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন নোমান জানান, কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ১০টি উপজেলায় পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বৃক্ষরোপণ শেষে বাদ জোহর লালমাই উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. ইকবাল হোসেন নোমান, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা মো. জিয়াউর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্বারী ফরিদ উদ্দিন আহমেদ, ১নং যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী মো. শহীদ ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. নাজমুল ইসলাম, লালমাই উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল বারী, যুগ্ম আহ্বায়ক মাওলানা হারুনুর রশিদসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও লালমাই উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা, লালমাই, বরুড়া ও নাঙ্গলকোট উপজেলা ওলামা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া, কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানের সমাপ্তিতে লালমাই উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মুহাম্মদ তাফাজ্জল হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মতামত