বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন এবং গণমাধ্যমের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি ফৌরদস আলম মানিক। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল রানা, ভান্ডারা কেন্দ্রীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু শাহেনশাহ ইকবাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি বৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলার শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। সবাই শিক্ষার মান উন্নয়নে বদ্ধ পরিকর।
বক্তারা বলেন, শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষা বিষয়ে ইতিবাচক উদ্যোগ ও সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সভার শেষে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষক সমাজ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভার সভাপতি ও প্রধান শিক্ষক মো: ফেরদৌস আলম মানিক স্যার সভা সমাপ্তি ঘোষণা করেন।
মতামত