ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা

মোজাম্মেল হক: বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনে  বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ জুন) সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়ার এপি"র ম্যানেজার রবার্ট কোমল সরকার এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক,

উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন সহ আরো অনেকে। 

কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং আগামী বছরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন, যা ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এতে সিবিও, ভিডিসি সদস্য, বিভিন্ন অংশীদার, শিশু ও যুব প্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রকল্পের উপকারভোগী এবং স্থানীয় সরকার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x