ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীতে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে আইনানুগ ব্যবস্থা

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি:- জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৪ জুন) রাজবাড়ী সদর উপজেলার রেলগেট সংলগ্ন এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মোঃ আশিকুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম।

অভিযান চলাকালে সূর্যবান হোটেল এন্ড বিরিয়ানি হাউস, গরুর বিরিয়ানি হাউস, বাণীবহ দধি ভাণ্ডার, কাচ্চি বাড়ি, হীরালাল মিষ্টান্ন ভাণ্ডার, হাজী কাচ্চি ডাইন, রশিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট, সাগর হালিম এন্ড রেস্টুরেন্ট, হোসেন মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

তদারকিকালে একাধিক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ, পণ্যের উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য যথাযথভাবে উল্লেখ না করা, বাসি ও পরিত্যক্ত খাবার সংরক্ষণ, প্রতিশ্রুত মানের পণ্য সরবরাহে ব্যর্থতাসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এ প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪-এর সংশ্লিষ্ট ধারায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে আইনানুগ ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x