ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শিক্ষার মানোন্নয়নে বালিয়াকান্দির আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন)  দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহেম্মদ আশিক।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ। বক্তারা শিক্ষার্থীদের পাঠদানে অভিভাবকদের সক্রিয় ভূমিকা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে। তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন।

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির নেতাকর্মী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে বালিয়াকান্দির আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x