ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলাম। শিশুদের ব্যক্তিগত নিরাপত্তা ও আত্মসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গুড টাচ ও ব্যাড টাচ’ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) লাল সবুজ সোসাইটি, গাইবান্ধা টিমের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো স্পর্শ (গুড টাচ) ও খারাপ স্পর্শ (ব্যাড টাচ) সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ, আচরণ বা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে অভিভাবক, শিক্ষক অথবা বিশ্বস্ত ব্যক্তির কাছে বিষয়টি জানানোর গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে শিশুদের বয়স উপযোগী ভাষায় শরীরের ব্যক্তিগত অংশ, আত্মরক্ষার কৌশল এবং নিরাপদ আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয়, যাতে তারা নিজেদের নিরাপত্তা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মোনারুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সবুজ মিয়া এবং সদস্য তাবাসসুম, মেঘলা, তানিমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, শিশুদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লাল সবুজ সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে এবং নিজেদের নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x