ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে অভিযান: ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তিনি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পানবাজার এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত হাজী আব্দুল করিম মার্কেটের এস এস মোবাইল মিডিয়া অ্যান্ড ডিজিটাল স্টুডিওর পেছনের অংশে অভিযান পরিচালনা করা হয়।

তথ্যানুসন্ধানে জানা যায়, দোকান মালিক সেবক পালের কাছ থেকে উপ-ভাড়ায় নেওয়া ওই অংশে আমির হামজা প্রকাশ মিলন (৩২) দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিয়ার সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

অভিযানকালে দোকানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলে উপস্থিত সাক্ষীদের সামনে তালা ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের ভেতরে রাখা ২০টি কাগজের বাক্স থেকে প্রতি বাক্সে ৭২ ক্যান হিসেবে মোট ১,৪৪০ (এক হাজার চারশত চল্লিশ) ক্যান বাংলাদেশে তৈরি ‘Hunter 5%’ বিয়ার উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় অভিযুক্ত আমির হামজা ওরফে মিলন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির আলোকে অভিযান পরিচালিত হচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে অভিযান: ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x