ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পরীমনির পুরোনো মন্তব্য ফের আলোচনায়, বাধ্যতামূলক অবসরে এএসপি গোলাম সাকলায়েন

মোঃ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সরকারি সিদ্ধান্তের পর নতুন করে আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমনির পুরোনো এক সাক্ষাৎকার।

বৃহস্পতিবার (১৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এ সিদ্ধান্ত প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ২০২৪ সালের ২৫ জুন দেওয়া পরীমনির একটি সাক্ষাৎকার আবারও আলোচনায় আসে। ওই সাক্ষাৎকারে পরীমনি দাবি করেছিলেন, গোলাম সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার।

সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে সে সময় পরীমনি বলেছিলেন, “আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে। প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে, তখন আমি কথা বলব।”

তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে।”

পরীমনি আরও বলেন, “আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটাকে শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আমার বিশ্বাস, সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার।”

তবে কার ব্যক্তিগত আক্রোশের কথা তিনি বলছেন—এমন প্রশ্নের জবাবে পরীমনি জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তাঁর ভাষায়, “আমি জানি না। তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ। প্রেম-ভালোবাসা বা সম্পর্কের কারণেই এমন হয়েছে, তা আমি বিশ্বাস করি না।”

উল্লেখ্য, সর্বশেষ সরকারি তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পরীমনির পুরোনো মন্তব্য ফের আলোচনায়, বাধ্যতামূলক অবসরে এএসপি গোলাম সাকলায়েন

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x