ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী চৌধুরীর ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার বিআরএম-২১ থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণে এবং বালুখালী বিওপি থেকে প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে আসতে দেখা যায়।

পরে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে আটক করেন। আটক ব্যক্তির নাম মো. কাদের (৩৮)। তিনি উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের শিয়ালীপাড়া এলাকার মৃত জালালের ছেলে।

আটকের পর তার কাছে থাকা কাপড়ে মোড়ানো একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের ১৪ কার্টনে রাখা ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। পরবর্তীতে তাকে আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “দেশকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x