ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উন্নয়ন ও আধুনিক নগরায়ণের নতুন যুগে পা রাখল পেকুয়া

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন),পেকুয়া (কক্সবাজার)১৩ জুন : দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । শনিবার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় পেকুয়া পৌরসভার । এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ।

অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো পেকুয়াজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় । স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় জনসমুদ্রে ।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি অঞ্চলকে সমান উন্নয়নের আওতায় আনতে সরকার অঙ্গীকারবদ্ধ । পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণের নতুন দ্বার উন্মোচিত হল ।

তিনি আরও বলেন, পেকুয়ার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ বাস্তবে রূপ নিয়েছে । এই পৌরসভা কেবল প্রশাসনিক কাঠামো নয়, এটি হবে ভবিষ্যৎ উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কেন্দ্র ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পেকুয়ার মানুষের বহু বছরের স্বপ্ন আজ পূরণ হয়েছে । পৌরসভা প্রতিষ্ঠার ফলে আধুনিক সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে ।

স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভা প্রতিষ্ঠার ফলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে । পাশাপাশি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তরুণদের জন্য সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ।

সচেতন মহলের মতে, নবগঠিত পেকুয়া পৌরসভা কক্সবাজারের দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে পেকুয়া আগামী দিনে একটি আধুনিক ও সম্ভাবনাময় পৌর নগরীতে পরিণত হবে বলে মনে করছেন তারা ।

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ অঞ্চলের উন্নয়ন ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায় । স্থানীয় জনগণের প্রত্যাশা, সরকারের উদ্যোগ এবং জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় পেকুয়াকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌর নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়েছে ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উন্নয়ন ও আধুনিক নগরায়ণের নতুন যুগে পা রাখল পেকুয়া

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x