ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১

মোঃ জাহিদুল ইসলাম ক্রাইম রিপোর্টার বরগুনা :- বরগুনার সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে পূর্ববিরোধের জেরে গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ইব্রাহিম হোসেন কালু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তদের ধাওয়া করে। একপর্যায়ে গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু ঘটনাস্থলেই নিহত হন এবং তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন।

আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, নিহত কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহত কালুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x