ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ১৩ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কারাদণ্ড

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি:-  রাজবাড়ীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ১৩ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর নতুন পাড়া এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ রিপন (৪০) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেহ থেকে ১৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটক রিপন একই এলাকার  মৃত খোরশেদ আলীর ছেলে। 

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ১৩ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x