ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাগমারায় ভুয়া কবিরাজ গ্রেপ্তার

বাগমারায় ভুয়া কবিরাজ গ্রেপ্তার

বাগমারায় ভুয়া কবিরাজ গ্রেপ্তার 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার বাগমারার তাহেরপুরে চিকিৎসার নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ মাহাবুর রহমান রাজু নামে এক ভুয়া কবিরাজকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ  করেছেন । এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাহবুবুর রহমান রাজুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, (২২) বছর বয়সী এক গৃহবধূ সন্তান না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গত ১৮ মে বাগমারার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকায় অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্রে যান। এরপর অভিযুক্ত কবিরাজ মাহাবুর রহমান রাজু চিকিৎসার কথা বলে ওই নারীকে তার গোপন কক্ষে ডেকে নিয়ে বোরকা খুলতে বলেন। এতে রাজি না হওয়ায় ভন্ড কবিরাজ ওই গৃহবধূকে জোরপূর্বক ধরে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় স্থানীয় লোকজন ভন্ড কবিরাজ মাহাবুর রহমান রাজুকে গণপিটুনি দিয়ে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত ওই ভুয়া কবিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় মামলা করেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাহাবুর রহমান রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাগমারায় ভুয়া কবিরাজ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
বাগমারায় ভুয়া কবিরাজ গ্রেপ্তার
0:00 0:00
1.0x