ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ শুরু,মনিরুল হক চৌধুরীর প্রতিশ্রুতির বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে নতুন ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্পূর্ণ ভস্মীভূত হওয়া ৮টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের কাজ বুধবার (১০ জুন) আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২৪ মে বিকেলে বলিপদুয়া গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে প্রায় ২৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার পর ২৭ মে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা দেখে গভীর সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ। সে সময় আলহাজ্ব মনিরুল হক চৌধুরী ঘোষণা দেন যে, সম্পূর্ণ পুড়ে যাওয়া ৮টি পরিবারের জন্য তিনি নিজ উদ্যোগে নতুন ঘর নির্মাণ করে দেবেন।

নির্মাণকাজ পরিদর্শন শেষে মো. ইউসুফ আলী মীর পিন্টু বলেন, “অগ্নিকাণ্ডের পর আমাদের প্রিয় নেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর যে মানবিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তার বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অন্যান্য প্রয়োজনীয় চাহিদাও পূরণ করা হবে।”

দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করতে স্থানীয়ভাবে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। মাঠ পর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন স্থানীয় ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম, লালমাই উপজেলা ছাত্রদলের (প্রস্তাবিত) আহ্বায়ক মো. কামরুল হাসান এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনির হোসেন।

ঘর নির্মাণের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিপদের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ শুরু,মনিরুল হক চৌধুরীর প্রতিশ্রুতির বাস্তবায়ন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x