ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের আওতাধীন গোয়ালিয়া অস্থায়ী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, টহল জোরদারের সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. আনচারুল করিম (৩৫) ও যাত্রী জান্নাত-আরা (২০)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো তথ্য স্বীকার করেননি। পরে সিএনজির যাত্রীর আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আনচারুল করিম মহেশখালী উপজেলার মধ্যম সিপাহীর পাড়া এলাকার বাসিন্দা এবং জান্নাত-আরা উখিয়ার মরিচ্যা এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, আটক নারী আসামীর সঙ্গে তার ৯ মাস বয়সী একটি শিশুও ছিল।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x