ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিএনজিতে গোপন কুঠুরি, মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশার গোপন কুঠুরি থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে প্রাথমিক তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। পরে গাড়িটি মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়ে বিস্তারিত তল্লাশি করা হলে যাত্রীর আসনের নিচে বিশেষভাবে তৈরি করা গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মহেশখালী উপজেলার গোরঘাটা এলাকার মধ্যম সিপাহীর পাড়ার বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মো. আনচারুল করিম (৩৫) এবং উখিয়া উপজেলার মরিচ্যা পাগলির বিল এলাকার বাসিন্দা জান্নাত-আরা (২০)। বিজিবি জানায়, আটক জান্নাত-আরার সঙ্গে তার ৯ মাস বয়সী একটি শিশুও ছিল।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সিএনজিতে গোপন কুঠুরি, মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x