ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সুমন রহমান স্বজন, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় সুদখোরদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। ৩ জুন ২০২৬ বুধবার রাত ৮টায় বোর্ডেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ সুদের ব্যবসা পরিচালনা করে আসছে। তারা নিরীহ মানুষকে উচ্চ সুদে ঋণ প্রদান করে অগ্রিম ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে থাকে। পরে ঋণের আসল ও সুদের অর্থ পরিশোধ করার পরও, এমনকি অনেক ক্ষেত্রে নেওয়া অর্থের কয়েকগুণ বেশি ফেরত দেওয়ার পরেও ওই চেক ও স্ট্যাম্প ব্যবহার করে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, সুদের কারবারিদের নির্যাতন, মামলা-হামলা ও প্রতারণার কারণে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের হয়রানির কারণে সাধারণ মানুষ বিনা অপরাধে জেল-জরিমানার ঝুঁকিতে পড়ছেন বলেও দাবি করা হয়।

মানববন্ধনে সুদের কারবারিদের অতীত কর্মকাণ্ডেরও সমালোচনা করা হয়। বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই চক্রটি এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছে। এছাড়া চক্রের কিছু সদস্য ছদ্মবেশে থানার কর্মকর্তার পরিচয় দিয়ে গভীর রাতে বিভিন্ন বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করত বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

মানববন্ধন থেকে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, নিরীহ মানুষকে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুদের ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x