পলাশবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার, সেবনরত অবস্থায় ১ জন আটক
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী থানা এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ৩১ মে ২০২৬, শনিবার রাত ১টা ২৫ মিনিটে পলাশবাড়ী থানাধীন ৬ নং বেতকাপা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রায়তি নড়াইল গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানে ওই গ্রামের মৃত শমছেল আকন্দের ছেলে মোঃ আমিন আকন্দ (৫০) কে তার বসতবাড়ির আঙ্গিনা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নীল রঙের একটি জিপার প্যাকেটে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আমিন আকন্দের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় মামলা নং-০১, তারিখ ০১/০৬/২০২৬ রুজু করা হয়েছে।
একই সময় একই স্থান থেকে মৃত জহুরুলের ছেলে মোঃ আতিকুর রহমান (২০) কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৫, তারিখ ০১/০৬/২০২৬ দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পলাশবাড়ী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মতামত