সন্দ্বীপে ৬ বছরের শিশু নিখোঁজ, পরিবারের আহাজারি
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ:চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিশুটির নাম মোহাম্মদ পাতিন (৬)। সে বাউরিয়া ইউনিয়নের নোয়ারহাটের পূর্ব পাশে অবস্থিত মিয়াজান হাজীর বাড়ির কাতারপ্রবাসী মোহাম্মদ ফরহাদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) দুপুর ১টার পর থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
শিশুটিকে কোথাও দেখতে পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮৮১-৭০৭৬৯২
এদিকে শিশুটির সন্ধান পেতে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট, বাঁশবাড়িয়া ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ শিশুটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
আল্লাহর রহমতে শিশুটি দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসুক।
মতামত