ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নূরুল হুদার খোঁজ নিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল হোসাইন

টেকনাফ উপজেলা  প্রতিনিধি এস কে জাফর 

টেকনাফের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মোঃ নূরুল হুদার খোঁজখবর নিয়েছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন বড় বড় হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েও শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হওয়ার পর বর্তমানে তিনি চট্টগ্রামের আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতাল ক্যান্সার রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, তিনি জটিল ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসার ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। জীবনের এই কঠিন সময়ে তিনি দেশবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।

হাজী মোঃ নূরুল হুদা টেকনাফের একজন সুপরিচিত সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাদক ও মানবপাচারবিরোধী সামাজিক আন্দোলনেও তিনি ছিলেন একজন সাহসী ও অতন্দ্র প্রহরী।

এছাড়াও শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। প্রায় ৩০ বছর ধরে তিনি টেকনাফ ডিগ্রি কলেজ ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান টেকনাফবাসীর কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।

জীবনের শেষ প্রান্তে এসে এই প্রবীণ বীর মুক্তিযোদ্ধার একটাই আবেদন-আমার জন্য দোয়া করবেন।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নূরুল হুদা একজন সৎ, মানবিক ও সমাজহিতৈষী মানুষ। তাঁর সুস্থতা কামনায় আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।টেকনাফ উপজেলা প্রতিনিধ 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নূরুল হুদার খোঁজ নিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল হোসাইন

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x