ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি /সম্পাদকের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ রহমানের সঙ্গে প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি আগামী দিনের সুন্দর প্রত্যাশা নিয়েও আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, আনোয়ার হোসেন, রাসেল মির্জা, এস কে জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক ফরহাদ রহমান বলেন, “ঈদ মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। পবিত্র ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভাপতি নুরুল হোসাইন বলেন, “টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে ঘিরে একটি কুচক্রী মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংগঠনের ঐক্য, সুনাম ও কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের সচেতন, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আগামীর জাতির ভবিষ্যৎ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি।”

পরিশেষে উপস্থিত সবাই দেশবাসীসহ টেকনাফ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানান এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি /সম্পাদকের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x