ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্যোগঝুঁকিতে থাকা মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

শুক্রবার সকালে উপজেলার গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রমে ৫৩৭ জন উপকারভোগীর প্রত্যেককে ২ কেজি করে কুরবানির মাংস প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়াতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ওমর ফারুক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আকন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার, গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন সেলিম এবং ইউপি সদস্য খোকন মিয়া।

ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহা উপলক্ষে আমতলী উপজেলায় মোট ১ হাজার ২২৫ জন উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে কুরবানির মাংস বিতরণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x