ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও রামগঞ্জ প্রেস ক্লাবের দুইবারের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেনের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিজের সামাজিক মর্যাদা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে সোমবার (২৫ মে) রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে ‘‘রামগঞ্জ কণ্ঠ’’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রোফাইল পিকচার হিসেবে সাংবাদিক ফারুক হোসেনের ছবি ব্যবহার করা হচ্ছে। উক্ত আইডি থেকে সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তি, রাজনীতিবিদ এবং খোদ ফারুক হোসেনের নামেই মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ পোস্ট করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ফেসবুক আইডির কমেন্ট বক্সে উস্কানিমূলক মন্তব্য করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক ফারুক হোসেন জানান, তিনি দীর্ঘ দিন ধরে দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউএজ-এর মতো জাতীয় গণমাধ্যমে কাজ করছেন। কে বা কারা তার ছবি ব্যবহার করে এই ভুয়া আইডি চালাচ্ছে, তা নিশ্চিত হতে তিনি ব্যক্তিগতভাবে এবং শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। বার বার মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করলেও ওই আইডির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, "এই ভুয়া আইডির কারণে আমি চরমভাবে বিব্রত এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। বর্তমানে ওই আইডিটি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্লক করতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় যেন আমার ওপর না আসে, সেজন্যই আমি আইনি আশ্রয় নিয়েছি।"

রামগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক ফারুক হোসেনের অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উক্ত ফেসবুক আইডির প্রকৃত মালিক শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে, একজন জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে এমন কুরুচিপূর্ণ অপপ্রচারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই সাইবার অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x