ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সালথায় দু' পক্ষের সংঘর্ষে, আহত ১০: বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

মোঃ ইলিয়াছ খান(সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের সালথায় ভ্যানচালক কে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন  আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০ থেকে ১৫ টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এছাড়াও একটি খড়ির পালায় ও একটি ট্টলিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলার সিংহ প্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়'উপজেলার সিংহ প্রতাপ এলাকার বাসিন্দা ভ্যান চালক বাবু তালুকদার (২২) কাউলিকান্দা স্ট্যান্ড এলাকায় গেলে তাকে মারধর করা হয়। এ ঘটনা কে কেন্দ্র করে কাউলিকান্দা এলাকার হাবিবুর রহমানের পক্ষের সঙ্গে ইব্রাহিম মোল্যা ও রফিক মাতুব্বরের সমর্থিত গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

একপর্যায়ে উভয়পক্ষ দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ চলাকালে একটি খড়ির পালায় ও একটি ট্টলিতে আগুন ধরিয়ে দেওয়া ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে  আনতে চেষ্টা চালান।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতদের সালতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। 

এলাকাবাসীর দাবি'দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ভ্যান চালক বাবু তালুকদার কে মারধোরের ঘটনাকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নেয়। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। তিনি আরো জানান, এই ঘটনায় জড়িতদের শনাক্ততে কাজ চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সালথায় দু' পক্ষের সংঘর্ষে, আহত ১০: বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x