ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাংবাদিকতার আড়ালে ভয়ভীতি, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে কিছু নামধারী ও অদক্ষ ব্যক্তি নিজেদেরকে “সিনিয়র সাংবাদিক” পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে এসব ব্যক্তি এলাকায় বিভ্রান্তি, ভয়ভীতি ও অস্থিরতা সৃষ্টি করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ দেশের বিভিন্ন থানায় মাদক মামলার সুনির্দিষ্ট আসামি হয়েও কৌশলে সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে। অভিযোগ রয়েছে, তারা প্রভাব খাটিয়ে নিরীহ ও অসহায় মানুষকে ভয় দেখানো, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এছাড়াও শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বনামে-বেনামে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকায় ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, এসব তথাকথিত সাংবাদিকের কর্মকাণ্ডে সামাজিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।

আরও অভিযোগ রয়েছে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে আড়ালে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা হচ্ছে। ফলে প্রকৃত সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, সাংবাদিকতা কোনো ব্যবসা বা ব্যক্তিস্বার্থ হাসিলের মাধ্যম নয়; এটি একটি মহান, সৎ ও দায়িত্বশীল পেশা। সমাজের সত্য তুলে ধরা, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানুষের অধিকার রক্ষা করাই একজন প্রকৃত সাংবাদিকের মূল দায়িত্ব। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই পেশার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে হ্নীলার সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে সাংবাদিকতার নাম ব্যবহার করে অপরাধ, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা ও সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাংবাদিকতার আড়ালে ভয়ভীতি, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x