ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফরিদগঞ্জে গাছ কাটতে গিয়ে ভবনে ধস, অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা

চাঁদপুর প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলায় পৌরসভার মিরপুর গ্রামে অনভিজ্ঞ শ্রমিক দিয়ে গাছ কাটতে গিয়ে একটি ভবনের ওপর গাছ পড়ার ঘটনা ঘটেছে।

এতে ভবনটির ছাদ, দেয়াল ও ভেতরের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত ২০ মে উপজেলার মিরপুর মুন্সী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর মুন্সী বাড়ির পাশে একটি বিশাল আকৃতির গাছ কাটার কাজ করছিলেন স্থানীয় শোয়াইব মুন্সী। অভিযোগ রয়েছে, গাছ কাটার ক্ষেত্রে কোনো অভিজ্ঞ কাঠুরিয়া বা পেশাদার শ্রমিক নিয়োগ করা হয়নি। ফলে গাছ কাটার একপর্যায়ে দিক নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল গাছটি পাশের একটি পাকা ভবনের ওপর আছড়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ভবনের মালিক রিয়াদ হোসেন জানান, ঘটনার সময় হঠাৎ বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার শুরু করেন।

রিয়াদ হোসেন বলেন গাছটি কাটার সময় আমার মা ভবনের ছাদে ছিলেন। গাছটি সরাসরি ছাদের ওপর এসে পড়ে। আল্লাহ্‌র অশেষ রহমতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। গাছটি এবং যে জায়গা থেকে কাটা হয়েছে, সেটি আমাদের মালিকানাধীন। শোয়াইব মুন্সী জোরপূর্বক গাছটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটান। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসীর অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় এত বড় গাছ কাটার আগে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শোয়াইব মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন

গাছ কাটার কারণে ভবনের যে ক্ষতি হয়েছে, তা আমি নিজের চোখে দেখেছি। বিষয়টি আমি স্থানীয়ভাবে বসে সমাধান করব এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেব।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভবনের পাশে বড় গাছ কাটার সময় অভিজ্ঞ লোকজন ও আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা বাধ্যতামূলক করা উচিত।

সামান্য অসতর্কতা ও অনভিজ্ঞতার কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা চলছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ফরিদগঞ্জে গাছ কাটতে গিয়ে ভবনে ধস, অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x