ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি :চট্টগ্রামের বাঁশখালীতে পৃথকভাবে পরিচালিত  মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীকে কারাদন্ড দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। পৃথক অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে কারাদণ্ড দেওয়া ৪ জন হলেন, চাম্বল ইউনিয়নের আজানিপাড়া এলাকা থেকে আটক, বোয়ালখালীর বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রী মোঃ সাজ্জাদ হোসেন (২৮)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, জলদী পৌরসভার মিয়ার বাজার মাছগলি থেকে আটক বাহারুল্লাপাড়ার জনৈক আমির হোসেনের ছেলে ও পেশায় প্যাকেজ ড্যান্সার মোঃ হৃদয় (২৫) ও একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে, এক্সক্যাভেটর চালক আজিজ আহমদ (৩০)কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড  এবং  জলদী বড়ুয়াপাড়ার শুঁটকি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িত ষাটোর্ধ্ব মৃদুল বড়ুয়াকে মদভর্তি বোতল এবং মদ বিক্রির কাজে ব্যবহৃত অসংখ্য খালি বোতল উদ্ধার করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x