ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড গাজীপুরে: আতঙ্কে জনজীবন, প্রশ্নে নিরাপত্তা

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুর জেলাজুড়ে মাত্র এক সপ্তাহে একই পরিবারের পাঁচজনসহ মোট ১১ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গলা কাটা, গণপিটুনি ও ছিনতাইয়ের মতো একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে গেলেও থামছে না সহিংসতা—ফলে জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে।

৮ মে রাতে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে প্রধান সন্দেহভাজন স্বামী পলাতক। পরদিন ৯ মে ধর্ষণ অভিযোগে সালিসে ডেকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। ১০ মে কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, যার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।

এরপর ১২ মে গাছা এলাকায় এক অটোরিকশাচালককে হত্যা করে তার গাড়ি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সর্বশেষ রাজাবাড়ি এলাকায় আরেক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এভাবে প্রায় প্রতিদিন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। অনেকেই সন্তানদের বাইরে পাঠাতে আতঙ্ক অনুভব করছেন। সচেতন মহল বলছে, আইনের প্রতি আস্থার সংকট, সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার এসব অপরাধ বৃদ্ধির পেছনে বড় কারণ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড গাজীপুরে: আতঙ্কে জনজীবন, প্রশ্নে নিরাপত্তা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x