ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে

(আহমদ রেজা )চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :ধর্মীয় ভাবগাম্ভীর্য, দোয়া-মাহফিল ও আধ্যাত্মিক পরিবেশে চট্টগ্রামের আনোয়ারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা শাহ সূফী মোহাম্মদ ইসমাইল হোসেন (রহঃ) এর ৭ম পবিত্র বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ। এ উপলক্ষে এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ ও প্রস্তুতির আমেজ বিরাজ করছে।

আগামী ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার বরুমছড়া ২ নং ওয়ার্ডে এ পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কোরআন খতম, মিলাদ, জিকির-আজকার, দোয়া ও ফাতেহা শরীফসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, মরহুম মাওলানা শাহ সূফী মোহাম্মদ ইসমাইল হোসেন (রহঃ) ছিলেন একজন প্রখ্যাত দ্বীনি ব্যক্তিত্ব ও সমাজসেবক। ইসলামী শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।

উক্ত ওরশ ও ফাতেহা শরীফে দেশ-বিদেশের ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সকলের নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

আয়োজকবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক চেতনাকে আরও সুদৃঢ় করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x