ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আর কত প্রাণ গেলে জাগবে কর্তৃপক্ষ ?চুনতিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একাধিক, ফের প্রশ্নের মুখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন):চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে । কক্সবাজারের লোহাগাড়া উপজেলার চুনতি ফোর সিজন রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় শুক্রবার (৯ মে) দুপুরে দুটি মারশা বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অন্তত ৫ জন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী । নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি । স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় । নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা ।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় । এতে অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন । পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয় ।

এদিকে দুর্ঘটনার পর আবারও প্রশ্নের মুখে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ ও বেহাল অবস্থায় থাকলেও কার্যকর সংস্কার কিংবা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ ।

বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের কাছে মহাসড়কটি এখন যেন এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল । তাদের প্রশ্ন ? আর কত প্রাণহানির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে ? আর কত মায়ের বুক খালি হলে এই গুরুত্বপূর্ণ মহাসড়ক ছয় লেনে উন্নীত হবে?

স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, দ্রুত মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে সংস্কার কাজ শুরু করতে হবে। পাশাপাশি সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা ।

এলাকাবাসীর অভিযোগ, কিছু পরিবহনের বেপরোয়া গতিতে যান চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ । বিশেষ করে মারশা বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ চালনার অভিযোগ রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা । এ ধরনের পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারাব।

সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পর্যটন অঞ্চল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে এ জেলায় । এছাড়া সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও দেশের বৃহত্তম লবণ উৎপাদন অঞ্চল হওয়ায় এই মহাসড়কের গুরুত্ব বহুগুণ বেড়েছে। তাই সড়কটিকে দ্রুত ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি বলে মনে করছেন তারা ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা । তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আর কত প্রাণ গেলে জাগবে কর্তৃপক্ষ ?চুনতিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একাধিক, ফের প্রশ্নের মুখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x